رهایی
کاور آهنگ رهایی از سامان

رهایی

رهایی۱۳۸۷۵:۰۳

متن موزیک

1 Contributor

Title 101 Lyrics

আমার ফটোকপি করা শিট

আমার বাসের লাস্ট সিট

আমার স্ক্র‍্যাচ পড়ে যাওয়া চশমার কাচ

সায়ানোফাইটিক ইট

আমার চিনি বেশি দেয়া চা

আমার ফোনে যান্ত্রিক মা

আমার পকেট বাঁচানো ডিম-ভাজা-ভাত

মুখে হাসি বুকে ঘা

আমার অমনোযোগী ক্লাসরুম

আমার মগজে নষ্ট ধুম

আমার বাহিরে বুদ্ধ ভিতরে হিটলার

লাশের মোড়কে ঘুম

আমার প্রেমে ডুবে থাকা নারী

আমার বুমেরাং আহাজারি

আমার ফেলে আসা তাজা কাজলের চোখ

কবিতার মহামারী

আমার বর্ষার ভাঙা ছাতা

আমার পেইজ শেষ হওয়া খাতা

আমার সিজিপিএ লোভে রাতজাগা পড়া

শিমুলের ঝরা পাতা

আমার সাধুর আসরে গান

আমার জোড়াতালি দেয়া প্রাণ

আমার রাজপথে ভাঙা স্লোগানের স্বর

মিছিলের অভিযানআমার কলমের কালি শেষ

আমার স্বজাতি আমার দেশ

আমার বুদ্ধিজীবীতা ভাঙা রেকর্ডার

অস্থির জম্পেশ

আমার পিংক ফ্লয়েডের সলো

আমার মেঘদলও খুব ভালো

আমার আর্টসেল ব্ল্যাক শিরোনামহীন

সব হাসিমুখে ছিলো

আমার ধূলোবালি জমা বই

আমার বন্ধুরা সব কই

আমার ভাল্লাগেনা এই মিথ্যে শহর

রাতের আড়ালে রই।